ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনার খানজাহান আলী থানার আটরা আফিলগেট এলাকায় চিহ্নিত সুদ ব্যবসায়ী মোঃ সিয়ামের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় প্রায় ৫০টি পরিবার। বøাঙ্ক চেক ও স্ট্যাম্প জালিয়াতি করে ভুয়া মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে এবং প্রতিকারের দাবিতে ভুক্তভোগী পরিবারগুলো সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে নগরীর আফিলগেট এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী চুমকি বেগম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী মনোয়ারা বেগম, রুনা বেগম, তাহমিনা বেগম সহ এলাকার অন্যান্য ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে ভুক্তভোগীরা জানান, খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের আটরা আফিলগেট এলাকার অভিযুক্ত মোঃ সিয়াম এলাকার হতদরিদ্র মানুষকে ফাঁদে ফেলে চড়া সুদে ঋণ দিতেন। টাকা দেওয়ার পূর্বে তিনি ৩০০ শত টাকার ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও স্বাক্ষর করা বøাঙ্ক চেক জমা রাখতেন। পরবর্তীতে নির্দিষ্ট সময়ে সুদের টাকা দিতে না পারলে বা মূল টাকা পরিশোধ করা সত্তে¡ও সিয়াম নিজের ইচ্ছামতো ইচ্ছাকৃত অংক বসিয়ে আদালতে মিথ্যা মামলা ঠুকে দেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মনোয়ারা বেগম জানান, তাঁর ছেলেকে সুদখোর সিয়াম জোরপূর্বক ধরে নিয়ে ফাঁকা স্ট্যাম্পে সই করিয়ে নেয়। পরে সেই জালিয়াতি করা স্ট্যাম্পের ভিত্তিতে মিথ্যা মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত তার ছেলেকে জেলহাজতে প্রেরণ করেন। তিনি আক্ষেপ করে কান্না জনিত কন্ঠে জানান, তার ছেলে এখনও জেলহাজতে দিন কাটাচ্ছে। এ বিষয়ে মনোয়ারা বেগম বাদী হয়ে খানজাহান আলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার আবেদন ট্র্যাকিং নং -০ছছ০ইখ তারিখ: ০৮/১০/২০২৬ দায়ের করেছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, সিয়ামের এসব অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে গেলে তাকে নানাভাবে হুমকি-ধামকি দেওয়া হয় এবং উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। চড়া সুদের এই ভয়াল চক্রের কারণে বর্তমানে আটরা আফিলগেট এলাকার প্রায় ৫০টি পরিবার চরম আতঙ্কে ও অতিষ্ঠ অবস্থায় দিন কাটাচ্ছেন।
সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবারগুলো সিয়ামের অবৈধ সুদের ব্যবসা, জালিয়াতি ও অত্যাচার বন্ধে এবং মিথ্যা মামলা থেকে তাদের রক্ষা করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি ও আশু হস্তক্ষেপ কামনা করেছেন।