রবিবার, অক্টোবর ১১, ২০২৬

মোসাদেক হোসেন স্বপন এর শোক সভায় শ্রমিক-কর্মচারী,পেশাজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত

  • ফয়সাল কবির সম্পদ
  • ২০২৬-১০-১০ ২২:১২:৫৩

বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সদ্য প্রয়াত সভাপতি কমরেড মোসাদেক হোসেন স্বপন এর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে আয়োজিত এক শোক সভা আজ বেলা তিনটায় তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি হারুনার রশিদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শোক সভায় প্রয়াত মোসাদেক হোসেন স্বপনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এর অন্যতম নেতা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মঞ্জুরুল আহসান খান, বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি স্কপ নেতা সাবেক এমপি শাহ মো: আবু জাফর, স্কপ নেতা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, স্কপ নেতা আব্দুল কাদের হাওলাদার, স্কপ এর যুগ্ম সমন্বয়কারী এ এম ফয়েজ হোসেন, জাতীয় শ্রমিক জোট সভাপতি  স্কপ এর যুগ্ম সমন্বয়কারী নুরুল আমিন, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেন, আইনশালীসী বিষয়ক সম্পাদক সামসুল আলম জুলফিকার, প্রয়াত নেতার বড় ভাই শওকত হোসেন, একমাত্র ছেলে ইসতিহাদ মোসাদেক প্রমূখ।
সভায় বক্তারা বলেন, প্রয়াত মোসাদেক হোসেন স্বপন ছিলেন শ্রমিক আন্দোলনের আদর্শের এক উজ্জ্বল প্রতীক। প্রয়াত নেতাকে শ্রমজীবী পেশাজীবী মানুষের হৃদয় মাঝে জীবিত রাখার জন্য শ্রমিক আন্দোলনকে বেগবান করে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠা করতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন ইতিমধ্যে জাতির অজান্তেই চট্টগ্রাম পোর্ট ও নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার চুক্তি করা হয়েছে। এছাড়া রাষ্ট্রায়ত্ত ৪৪ টি শিল্প কলকারখানা ব্যক্তি মালিকানায় হস্তান্তরের যে ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করার জন্য শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শোক সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক আব্দুল মোতালেব। 
 

 


এ জাতীয় আরো খবর