ফুলবাড়িগেট প্রতিনিধি :খুলনার নগরীর খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শেখ আব্দুর রউফের জ্যৈষ্ঠ কন্যা এবং বিএনপি নেতা শেখ হারুন অর রশিদের বোনের দাফন সম্পন্ন হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল ৬টায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি এক পুত্র, চার কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার জোহরবাদ গিলাতলা বাইতুল আকসা জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উক্ত জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।