তোমাকে নিয়ে মনেতে অনেক স্বপ্ন ছিলো
তাইতো হাত বাড়িয়েছি,
খাতায় লিখিনি তোমার নাম
অন্তরে লিখে রেখেছি।
সারাটা জীবন রাখবো বলে
অন্ধকারে তোমার আলো চাই
অন্তরে তোমার জন্য সুর তুলেছি
সব সময় তোমাকে যেন পাই।
তোমাকে নিয়ে মনেতে অনেক স্বপ্ন ছিলো
ভালোবাসার মাঝে কেন দিলে যন্ত্রনা,
ভালোবাসা কি অপরাধ ছিল
তোমার কাছে কোন সাড়াশব্দ পাইনা।
তুমি ছিলে আমার অনুভব
তোমার উপর ভরসা ছিল,
ভেবেছিলাম তোমাকে নিয়ে বাধবো ঘর
সাদা রংগুলি করে দিলে কালো।