জাগিব আমি ভাঙ্গিব না তোমার ঘুম
চাহিয়া থাকিব আমি তোমারও মুখো পানে
কাব্য সাহিত্য আত্মপ্রকাশ সুর সঙ্গমে
চেয়ে চেয়ে দেখি, সুরের ধ্বনি তোমারি মাঝে।
চলন্ত তরী গভীর চোরাবালির অজানা স্রোতে
অজ্ঞাত এক সাধনায় নিজেকে সমর্পণ করি
বেদনা বেথুর সুর ভেসে আসে কোথা থেকে
অসহনীয় বেদনাদায়ক হৃদয় বহন করতে অক্ষম।
সুরের আকাশে সুরে, সুরে সুরায়ান্বিত
চলনে বলনে মনে হয় ধ্রুবতারা আমি ধ্যানে
মহিমা ময় অলৌকিক আলোকছটা চারিদিকে
দখিনা বাতাস কৃষ্ণচূড়া ডালে ডালে, ঢালে আবির।
বৃক্ষ শাখাতে অচেনা পাখিদের ছুটাছুটি
পাখিদের গানে গানে মনের তুলিতে লেগেছে রং
সুরসঙ্গমে নতুন এক আত্মপ্রকাশ লেগেছে রং
মনের তুলিতে আঁকি শুধুই তোমার প্রতিচ্ছবি।
চুপি চুপি স্বপ্নেরা এসে কথা বলে হৃদয় মাঝে
দুই চোখ জুড়ে কোন নেশায় আচ্ছন্ন হয়ে পড়ি
ফুল কলিরা আমায় জানায় সম্ভাষণ
একটু স্পর্শ পাবার জন্য এই কোন কাতরতা।
ভালোবাসার পথ ধরে এগিয়ে যেতে চায় মন
অলৌকিক আলোকছটা মহিমা ময় করে তোলে
রাঙ্গা মেঘ রাঙিয়ে দিল তার রঙে অপূর্বতা
মনে হয় আকাশটা দুলছে উদাসীন হাওয়ায়।