মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬

নি র ঞ্জ ন চ ন্দ্র সূ ত্র ধ র

  • মানব চরিত্র
  • ২০২৬-০৮-৩১ ১২:২৪:৪৫

চরিত্রহীন শিক্ষিতের চেয়ে অনেক
চরিত্রবান মূর্খও ভালো,
শিক্ষাও নেই চরিত্রও নেই
সমাজে ওরা নয় আলো।

জঞ্জাল জঞ্জাল ওরাই জঞ্জাল
কাটতে অপরের কান,
নিজেরা বেচে দু'টাকায় ইজ্জত
শোনায় চরিত্রের গান।

ফুলের মতো মোদের চরিত্র
অমানিশার চান্দে আলো পবিত্র,
ঘরে থাকলে হারিকেন দামী
দেখবে লোকে জানবে অন্তর্যামী।

বিষধর সাপের মাথায় মণি
মিশলে মরবি চরিত্রহীনে জনি,
টাকা পয়সা ধনরত্ন
সবচেয়ে দামি মানব চরিত্র।


এ জাতীয় আরো খবর