মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬

সাংবাদিক ও কলামিষ্ট ফেরদৌস আহমদ কোরেশীর মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০৮-৩১ ২০:৫৯:১০

দাগনভূঞা প্রতিনিধি
ফেনীর দাগনভূঞায়,প্রেসক্লাবের আয়োজনে,দেশবরেণ্য সাংবাদিক ও কলামিষ্ট,ভূ-রাজনৈতিবিদ, ডাকসুর সাবেক ভিপি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ছিদ্দিক নূরন্নেছা হাইস্কুলের প্রতিষ্ঠাতা ড.ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ প্রয়াণ দিবস উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার রাতে দাগনভূঞা প্রেসক্লাবে,প্রেসক্লাবের সভাপতি মো: ইয়াসীন সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএম রহমান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন
ড.ফেরদৌস আহমদ কোরেশীর ছোট ভাই ইকবাল হোসেন ছিদ্দিকী,সাংবাদিক শওকত মাহমুদ,তাহের পন্ডিত, আলমগীর ননি,কাজী ইফতেখারুল আলম,ইমাম হোসেন খাঁন,তবারক হোসেন,জিয়া উদ্দিন বিকম,জাহাঙ্গীর হোসেন,মোজাম্মেল হক হাসান প্রমূখ।
এসময় বক্তারা ফেরদৌস আহমদ কোরেশীর আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়েছে। 

 


এ জাতীয় আরো খবর