মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬

র ফি কু ল ই স লা ম

  • জীবন ও রঙের উপাখ্যান
  • ২০২৬-০৯-০১ ০৮:৫৬:০৪

‎‎জীবন এক জলরঙের ক্যানভাস,
‎তুলি হাতে বসে আছে কাল।
‎সুখের নীল, দুঃখের গাঢ় ধূসর
‎একই জলে মিশে হয় একাকার।

‎কোথাও সুখ - প্রভাতের মতো স্বচ্ছ,
‎কোথাও দুঃখ - শ্রাবণের মতো গাঢ়,
‎একটি রঙের পাশে অন্যটি বসে
‎আঁকে অস্তিত্বের নিখুঁত কারুকাজ।

‎জল বেশি হলে ধুয়ে যায় সব বর্ণ,
‎রঙ বেশি হলে জমে যায় কালি,
‎সুখ-দুঃখের পরিমিত মিশ্রণেই
‎জীবন হয়ে ওঠে চির বর্ণালী।


এ জাতীয় আরো খবর