মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬

শা মী মা আ ক্তা র

  • আমি মানুষ এই আমার দোষ
  • ২০২৬-০৮-৩১ ২০:৩৭:০০

রাজনীতি! নাহ্ বাপু আমি ওসব রাজনীতি বুঝি নাহ্।
রোজকার- কাজ- করি
ছেলে মেয়ে মানুষ করি
আহার, এই করে পাড় করি দিন পাড় করি।

নাহ্ বাপু আমি এ- রাজনীতির কূটনীতি বুঝি নাহ্!
সত্য- মিথ্যা মিথ্যাকে- সত্য, 
কালো সাদা সাদাকে কালো
করা, নাহ্ এসব আমি বুঝি নাহ্।

নাহ্ বাপু আমি তোর রাজনীতির ফৌজনীতি বুঝি নাহ্।
মা বোনদের ওড়না ধরে
টানাটানি করে যে আমি তারে
ছাড়ি না মরণের ভয় মনে রাখি নাহ্।

দূর্নীতি পেটনীতি একদম বুঝি নাহ্! অর্থনীতি বুঝি-
পরের অর্থে পকেট ভরি
উঁচু শির নিচু করি আমি 
ওই চামচামির- রাজনীতি করি নাহ্!

ভূগোল বুঝি, আমি আমার সীমানা- ঠিক রাখি।
মানচিত্রের মান হানাহানি- 
স্বাধিকারে গানাগানি মানি নাহ্,
আমি ওদের দেহ মুন্ড একসাথ রাখি নাহ্!

রাজনীতি! নাহ্ বাপু আমি ওসব রাজনীতির ধারধারি নাহ্!
আমি খুব সাধারণ মানুষ, 
মা মাটি ভাষা এই আমার হুঁশ
গুনি না ঘুষ, আমি মানুষ এই আমার দোষ।


এ জাতীয় আরো খবর