কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে,উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে,উপজেলার চৌধুরীহাট বাজারে, চরপার্বতী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নুরুল আফসার ফয়সালের নেতৃত্বে অনুষ্ঠিত আনন্দ মিছিলটি বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট এসে শেষ হয়।এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাব সভাপতি কাজী রাসেল,ইউনিয়ন ছাত্রদল নেতা শাওন,জাবেদ,মামুন,রবিন,পিয়াস,জিদান,মারুফ প্রমূখ।
বক্তব্যকালে চরপার্বতী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নুরুল আফসার ফয়সাল বলেন ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, সোমবার (১৭ আগস্ট) রাতে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন.বি.এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদল কমিটিতে আহ্বায়ক পদে হোসেন মোহাম্মদ এরশাদ এবং সদস্য সচিব পদে নুর উদ্দিন রুবেলের নাম ঘোষণা করা হয়।