শনিবার, আগস্ট ২৯, ২০২৬

চ ম্পা না গ

  • সেই আমি
  • ২০২৬-০৮-২৯ ২০:৩৩:০৪

মেঘের আড়ালে তারার অস্তিত্ব নির্বিকার,
মিটিমিটি জ্বলে ।
জীবনের আশ্চর্য গল্পগুলো লিখা থাকে,
ঝরা পাপড়ির আবডালে ।
পলির আস্তরণে সময়ের ছাপ পরে থাকে বিনা প্রত্যাশায় 
কতো কথা জেনেও না জানা হয়ে থেকে যায় অসমাপ্ত কথায় ।
অসম্পূর্ণ আমি....
শূন্য কলসে ভরাডুবি হয়েছে বারে বারে
পূর্ণ হতে পারিনি কিছুতেই ।
অথচ আমার উপস্থিতির দায় ছিল সবকিছুতেই।
বদলাতে পারিনি,বদলে গেছে চারপাশ পুড়েছে অনুভূতি....
তবুও দাঁড়িয়ে আছি রক্ত মাংসের আমি!
আমার আঙুলের ছোঁয়ায় লেগে আছে অসমাপ্ত হাজারো গল্প ।
ভাসছে জীবন তরী ভাসতে ভাসতে হয়ত ডুবে যাবে কোন অচেনা ঘাটে
সময়ের গায়ে জেগে থাকবে কথারা....
আর সেই আমি থেকে যাব কথাদের শরীর জুড়ে... ।

ভারত থেকে 


এ জাতীয় আরো খবর