রবিবার, আগস্ট ৩০, ২০২৬

কোম্পানীগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রিপন

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০৮-২৯ ২৩:১৯:৩৬

কোম্পানীগঞ্জ প্রতিনিধি। 
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় তিনটি বসত ঘর ও দুটি রান্না ঘরে আগুন লাগার ঘটনায় ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন। এ সময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা তুলে দেন ও পুনরায় ঘর নির্মাণের জন্য ছয় বান টিন দেবেন বলে আশ্বস্ত করেন। 
বৃহস্পতিবার বিকালে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
মাহমুদুর রহমান রিপন বলেন, আগুন লাগার খবর পেয়েছি। তাৎক্ষণিকভাবে আমি নেতাকর্মীদেরও বলেছি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং সহযোগিতার হাত বাড়াতে। আজ স্বশরীরে পরিদর্শন করেছি। আসলে এ ধরনের দুর্ঘটনা খুবই কষ্টের। অবশ্যই আরও সাবধানতা অবলম্বন করতে হবে- ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। 
জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে আঁছি মিয়াজী বাড়ীতে আগুনের ঘটনা ঘটে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস একঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।আগুনে তিনটি বসতঘর ও দুটা রান্নাঘর পুড়ে ছাঁই হয়ে যায়


এ জাতীয় আরো খবর