শনিবার, আগস্ট ২৯, ২০২৬

সাতক্ষীরায় ‘মৌচাক সাহিত্য পরিষদ’-এর নবগঠিত কার্যনির্বাহী কমিটির বর্ণিল অভিষেক

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৬-০৮-২৯ ১৬:৫৮:৩৯

সাতক্ষীরা : সাতক্ষীরায় ‘মৌচাক সাহিত্য পরিষদ’-এর নবগঠিত কার্যনির্বাহী কমিটির বর্ণিল অভিষেক হয়েছে। শনিবার (২৯ আগস্ট)  সকালে তুফান কনভেনশন সেন্টারের লেকভিউস্থ ‘যমুনা’ মিলনায়তনে মৌচাক সাহিত্য পরিষদের কর্ণধার, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওহাব আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিষদের প্রধান উপদেষ্টা আব্দুর রব ওয়ার্ছি, ডঃ মুফতি আখতারুজ্জামান, সহ-সভাপতি শেখ মুশফিকুর রহমান মিল্টন, কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মজিদ এবং বিদগ্ধ উপদেষ্টা তৃপ্তি মোহন মল্লিক ও মাওলানা আনোয়ারুল হাসান।আয়োজনের মূল আকর্ষণ ছিল নতুন সারথিদের বরণ করে নেওয়ার মাহেন্দ্রক্ষণ। নবগঠিত ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটি এবং ৮ সদস্যের  উপদেষ্টা মণ্ডলীকে। সাহিত্যানুরাগী ও সুধীজনদের উপস্থিতিতে মুখরিত এই অভিষেক অনুষ্ঠানটি সাতক্ষীরার সাংস্কৃতিক আঙিনায় এক নতুন আশার আলো সঞ্চার করেছে।

 


এ জাতীয় আরো খবর