,মহেশখালী (কক্সবাজার)
মহেশখালী উপজেলা "কৃষক দলের" নব-নির্বাচিত সভাপতি এনামুল করিমের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার (২৪ আগস্ট) মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম, সহকারী কমিশনার (ভূমি) রুবায়েদ আহমদ এবং মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুস সোলতান এর সঙ্গে পৃথকভাবে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নব-নির্বাচিত উপজেলা কৃষক দলের সভাপতি এনামুল করিমের নেতৃত্বে নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মহেশখালীর সামগ্রিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় কৃষকসমাজের বিভিন্ন সমস্যা, কৃষির উন্নয়ন, কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং জনসেবামূলক কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে।
কৃষক দলের নেতৃবৃন্দ বলেন, মহেশখালীর কৃষক সমাজ দীর্ঘদিন ধরে নানা ধরনের সমস্যা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে কৃষি কার্যক্রম পরিচালনা করে আসছেন। কৃষকদের উৎপাদন ব্যয়,কৃষি উপকরণের প্রাপ্যতা, ন্যায্যমূল্য, কৃষিজমি সংরক্ষণ এবং কৃষকদের বিভিন্ন দাবি-দাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার প্রয়োজন রয়েছে। সংগঠনের পক্ষ থেকে কৃষকদের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট
বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করা হয়। সৌজন্য সাক্ষাতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়।নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্থানীয় পর্যায়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে গুরুত্বারোপ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম, সহকারী কমিশনার (ভূমি) রুবায়েদ আহমদ ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুস সোলতান কৃষকদলের নবনির্বাচিত নেতৃবৃন্দকেশুভেচ্ছা জানান। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। সংশ্লিষ্টরা মনে করছেন, নবনির্বাচিত কৃষক দলের নেতৃত্বের সঙ্গে উপজেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তাদের এ ধরনের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় পর্যায়ে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে কৃষক সমাজের সমস্যা চিহ্নিতকরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা তুলে ধরার ক্ষেত্রে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। সৌজন্য সাক্ষাৎকালে উপজেলা কৃষক দলের নব-নির্বাচিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।