রবিবার, আগস্ট ২, ২০২৬

শিক্ষক শুধু পাঠদাতা নন,তিনি জাতি গঠনের কারিগর প্রাথমিক শিক্ষায় শালীনতা,নৈতিকতা ও মূল্যবোধ

  • গাজী মোহাম্মদ আবু তাহের,
  • ২০২৬-০৮-০১ ২২:০২:০১
প্রতীকী ছবি

মহেশখালী (কক্সবাজার)
একটি দেশের উন্নয়নের সবচেয়ে শক্তিশালী ভিত্তি তার শিক্ষা  ব্যবস্থা। আর সেই ভিত্তির   প্রথম স্তম্ভ হলো প্রাথমিক শিক্ষা।  শিক্ষাবিদদের  মতে, একটি  শিশুর চিন্তা,  চরিত্র,  নৈতিকতা,   সামাজিক   আচরণ   এবং দেশপ্রেমের  বীজ  রোপিত  হয়  প্রাথমিক বিদ্যালয়েই। তাই  একজন  প্রাথমিক   বিদ্যালয়ের  শিক্ষক  কেবল পাঠ্যবইয়ের  পাঠদানকারী  নন;  তিনি একজন শিশুর জীবন  গঠনের  প্রথম   দিকের  অন্যতম  পথপ্রদর্শক।
শিক্ষা বিশেষজ্ঞদের মতে, প্রাথমিক বিদ্যালয়ে অর্জিত শিক্ষা  ও  অভ্যাসই  পরবর্তী জীবনে একজন মানুষের ব্যক্তিত্বের  ভিত  গড়ে  দেয়।  ফলে একজন শিক্ষকের জ্ঞান,   ব্যক্তিত্ব,   আচরণ,   ভাষা,   পোশাক-পরিচ্ছদ, দায়িত্ববোধ  এবং  নৈতিক অবস্থান শিক্ষার্থীদের ওপর গভীর  প্রভাব  ফেলে।  শিক্ষকের   প্রতিটি    আচরণই শিক্ষার   অংশ   শিশুরা   অনুকরণপ্রবণ।   তারা  শুধু বইয়ের লেখা নয়,শিক্ষকের আচরণ, কথা বলার ধরন, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, সহমর্মিতা  এবং  অন্যের প্রতি সম্মান    প্রদর্শনের    মতো    বিষয়গুলোও  শেখে। এ কারণেই শিক্ষা গবেষকরা মনে করেন,একজন শিক্ষক নিজেই একটি "জীবন্ত পাঠ্যবই"।তাঁদের মতে,শিক্ষকের প্রতিটি সিদ্ধান্ত,প্রতিটি উপস্থাপনা এবং প্রতিটি আচরণ শিক্ষার্থীদের নৈতিক   ও  মানসিক  বিকাশে ইতিবাচক ভূমিকা রাখা উচিত।
প্রযুক্তিনির্ভর শিক্ষা,তবে শিশুকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি জরুরি
বর্তমান    সময়ে    ডিজিটাল   শিক্ষা  ও  প্রযুক্তিনির্ভর পাঠদান    শিক্ষার   নতুন   দিগন্ত   উন্মোচন  করেছে। মাল্টিমিডিয়া    ক্লাস,    অনলাইন   শিক্ষাসামগ্রী এবং সৃজনশীল   শিক্ষণ-পদ্ধতি শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়াচ্ছে।   প্রযুক্তির    ব্যবহার   অবশ্যই  শিশুর বয়স, মানসিক    বিকাশ    এবং   শিক্ষার   উদ্দেশ্যের  সঙ্গে সামঞ্জস্যপূর্ণ  হতে হবে।  শ্রেণিকক্ষে উপস্থাপিত বিষয় বস্তু যেন   সবসময়   শালীন, রুচিশীল, শিক্ষণীয় এবং শিক্ষার্থীবান্ধব হয় এ বিষয়েও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
নৈতিক শিক্ষা  ও  মানবিক মূল্যবোধের গুরুত্ব বিশ্বায়ন ও প্রযুক্তির দ্রুত বিস্তারের যুগে  শুধু তথ্যভিত্তিক শিক্ষা যথেষ্ট নয়।  একজন  শিক্ষার্থীকে  সত্যবাদী, সহনশীল, দায়িত্বশীল,মানবিক এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে নৈতিক শিক্ষার বিকল্প নেই।  প্রাথমিক স্তর থেকেই সততা,শৃঙ্খলা, সহমর্মিতা, পরিবেশ সচেতনতা, সামাজিক   দায়িত্ববোধ  এবং  সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্ব বাড়ানো উচিত।শিক্ষকের মর্যাদা রক্ষায় সমন্বিত উদ্যোগ     প্রয়োজন, শিক্ষকদের    নিয়মিত  প্রশিক্ষণ, আধুনিক   শিক্ষণ-পদ্ধতির   সঙ্গে  পরিচিতি, মানসিক স্বাস্থ্য সহায়তা, পেশাগত উন্নয়নের সুযোগ এবং একটি ইতিবাচক   কর্মপরিবেশ   নিশ্চিত  করা হলে প্রাথমিক শিক্ষার   মান   আরও  উন্নত  হতে  পারে।  একই সঙ্গে অভিভাবক,বিদ্যালয় পরিচালনা কমিটি,শিক্ষা প্রশাসন এবং সমাজের সম্মিলিত উদ্যোগ শিক্ষকদের মর্যাদা ও জবাবদিহি উভয়কেই শক্তিশালী করতে পারে। 
ভবিষ্যৎ   প্রজন্মের   জন্য  বিনিয়োগ  একটি  দেশের অবকাঠামোগত    উন্নয়নের        মতোই    গুরুত্বপূর্ণ মানবসম্পদ  উন্নয়ন।  আর    মানবসম্পদ   উন্নয়নের সবচেয়ে কার্যকর বিনিয়োগ হলো মানসম্মত প্রাথমিক শিক্ষা।  একজন  দক্ষ, সৎ ও  আদর্শ শিক্ষক শত শত শিক্ষার্থীর জীবন বদলে দিতে পারেন;সেই শিক্ষার্থীরাই একদিন     দেশের   প্রশাসন,  বিচারব্যবস্থা, চিকিৎসা, প্রকৌশল,   ব্যবসা,  গবেষণা   ও রাজনীতিতে নেতৃত্ব দেবে।একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শুধু একটি বিষয় পড়ান না; তিনি একটি প্রজন্মের চিন্তা, মূল্যবোধ ও  ভবিষ্যৎ  নির্মাণ   করেন।   তাই   শিক্ষকের  প্রতিটি আচরণ,উপস্থাপনা ও পেশাগত দায়িত্ববোধে শালীনতা, মানবিকতা    ও   নৈতিকতার প্রতিফলন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষকতার প্রকৃত মর্যাদা পদবি বা পেশাগত পরিচয়ে নয়;   বরং সততা,    চরিত্র,মূল্যবোধ   ও  দায়িত্বশীল আচরণে।  একজন   আদর্শ   শিক্ষকই  পারেন একটি আলোকিত   প্রজন্ম   গড়ে  তুলতে, আর  আলোকিত প্রজন্মই    পারে    একটি    সমৃদ্ধ,  মানবিক ও উন্নত বাংলাদেশ নির্মাণ করতে।

 


এ জাতীয় আরো খবর