রবিবার, আগস্ট ২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৮-০১ ২১:০৪:৫৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ  সদর উপজেলায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগষ্ট) দুপুর ১২টার দিকে  স্থানীয়দের নিকট থেকে খবর পাবার পর ঝিলিম ইউনিয়নের মহাডাঙ্গা রেলসেতুর ওপারে রেল লাইনের প্রায় ৩০ গজ ঢালে একটি পুকুর পাড়ে ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেটি অন্তত: ৭/৮ দিনের পুরোনা বলে ধারণা করছে পুলিশ। মরেদহ পচন-গলন ধরায় এতে সেভাবে কোন আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। তবে ওই যুবক ট্রেন দূর্ঘটনার শিকার হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহের পাশ থেকে একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার হয়েছে। তাতে কাপড় ও নগদ কিছু টাকা রয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হোসাইন বলেন, বিকাল ৩টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ও পুলিশের উর্ধতণ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি। 


এ জাতীয় আরো খবর