বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিন হামলায় ইরানি যুদ্ধজাহাজ ডুবি, ৮৭ মরদেহ উদ্ধার

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৩-০৫ ০৩:৫৭:৫৮
ছবি: সংগৃহীত।

ভারত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর সাবমেরিন হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া জাহাজটির আরও বহু আরোহী নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরানি জাহাজে হামলা এবং তা ডুবিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, শ্রীলঙ্কার উপ-পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, হামলায় অন্তত ৮৭ জন নিহত হয়েছেন এবং প্রায় ১০০ জন নিখোঁজ রয়েছেন। এর আগে শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্র বলেন, জাহাজটিতে আনুমানিক ১৮০ জন আরোহী ছিলেন।
শ্রীলঙ্কার নৌবাহিনী জানায়, ইরানের নৌবাহিনীর আইরিস ডেনা জাহাজ থেকে জরুরি সংকেত পাওয়ার পর উদ্ধার অভিযান শুরু করা হয় এবং এ পর্যন্ত ৩২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
উপ-পররাষ্ট্রমন্ত্রী ও নৌবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, হতাহত ও উদ্ধার সংখ্যার ভিত্তিতে এখনো প্রায় ৬৮ জন আরোহী নিখোঁজ থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজদের সন্ধানে সমুদ্রপথে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

কী-ওয়ার্ড:ইরানি জাহাজ ডুবি,মার্কিন সাবমেরিন হামলা,ভারত মহাসাগর উদ্ধার অভিযান


এ জাতীয় আরো খবর