বুধবার, অক্টোবর ৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপে সদর থানা দল চ্যাম্পিয়ন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৯-২০ ২০:১৪:০২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ এ নাচোল থানা দলকে ৫৬-২৮ পয়েন্টে পরাজিত করে সদর থানা দল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। রবিবার(২০ সেপ্টেম্বর) বিকালে চাঁপাইনবাবগঞ্জ পুরাতন ষ্টেডিয়ামে  অনুষ্ঠিত ফাইনাল খেলায় একচেটিয়া প্রাধাণ্য বিস্তার করে সদর থানা দল এই গৌরব অর্জন করে। লীগ পদ্ধতিতে জেলার ৫টি থানা দলের মধ্যে অনুষ্ঠিত টূর্ণামেন্টে প্রত্যেক দল একবার করে প্রত্যেক দলের সাথে খেলার পর সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটি মধ্যে দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শিশু-কিশোর, শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক দর্শক  খেলা উপভোগ করেন।
সন্ধ্যায় খেলা শেষে সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আশিক সাঈদ। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
টূর্ণামেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন নাচোলের ইমরান। ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ হন সদরের সিফাত।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। তবে জনপ্রিয় এই খেলাটি এখন আন্তর্জাতিক পর্যায়ে খেলা হচ্ছে। এই চ্যাম্পিয়নশীপ খেলোয়াড় অন্বেষণে সাহায্য করবে। এরপর রেঞ্জ ও জাতীয় পর্যায়ে সেরা দলগুলো নিয়ে খেলা হবে। প্রধান অতিথি আরও বলেন, খেলা শিশু-কিশোর-তরুনদের শুধু শারিরিক ও মানসিক গঠনেই সাহায্য করে না বরং মাদক এবং অপরাধ প্রবণতা থেকেও দূরে রাখে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুশিশিং কমিটি আহব্বায়ক অধ্যাপক অব. মো.ইব্রাহীম, সদস্য সচিব হাসিব হোসেন. অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ওয়াসিম  ফিরোজ সহ  সংশ্লিষ্টরা । এর আগে শনিবার(১৯ সেপ্টেম্বর)  দুদিন ব্যাপী চ্যাম্পিয়নশীপ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস। 


এ জাতীয় আরো খবর