রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৯-২০ ১৬:১১:৪২
ছবি: সংগৃহীত।

আগামী বছরের জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে নির্বাচনের সময়সূচি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন।
রোববার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, প্রাথমিকভাবে আগামী ১২ নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট শুরু করার যে পরিকল্পনা করা হয়েছিল, সেখান থেকে সরে এসেছে কমিশন। নভেম্বর ও ডিসেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা, ভোটকেন্দ্র প্রস্তুত এবং শিক্ষক-কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব পালনের বিষয় বিবেচনায় নিয়ে ওই সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব হচ্ছে না।
তিনি জানান, এসব বিষয় পর্যালোচনা করে আগামী বছরের জানুয়ারিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য সময় হিসেবে বিবেচনা করছে কমিশন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এর আগে নির্বাচন কমিশন সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করেছিল। প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর নেওয়ার সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হয়েছিল। তবে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও মাঠপর্যায়ের বিভিন্ন বিষয় বিবেচনার পর সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে।
এদিকে আগামী ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে নির্বাচন কমিশনের নির্ধারিত সংলাপও বাতিল করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

ইউনিয়ন নির্বাচন, নির্বাচন কমিশন, ইউপি ভোট


এ জাতীয় আরো খবর