রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

মু কু ল রা য়

  • দিন তো গেল
  • ২০২৬-০৯-২০ ২০:৪৫:৫৩

সন্ধ্যা হওয়ার এখনো বাকি আছে মনে কর?
সূর্য ডুবে গেছে, সে খেয়ালও নেই ? 
কাকে নিয়ে , কার পিছনে এই ব্যস্ততা? 
থামো কিছুক্ষণ.... 
পাখির কলতান থেমে গেছে 
প্রকৃতি  ঘুমিয়ে গেছে 
উপলব্ধিতে কিছু বোঝার চেষ্টা কর। 
দিন তো চলেই গিয়েছে 
পাখিরা ফিরিছে কুলায়
আর তো বোঝার বাকি থাকার কথা নয় । 
এবার থামো কিছুক্ষণ 
কর যাবার আয়োজন।।

আগরতলা, ভারত 


এ জাতীয় আরো খবর