রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

দোকান খোলা রাখার সময়সীমা সকাল ১০টা-রাত ৮টা পর্যন্ত বাস্তবায়নের দাবি কর্মচারী ফেডারেশনের

  • মোঃ হানিফ
  • ২০২৬-০৯-২০ ১৪:১৯:৩১

জনাব মোঃ হযরত আলী মোল্লা কে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ায় বাংলাদেশ ঔষধ দোকান কর্মচারী ফেডারেশন ও মিটফোর্ড বাবুবাজার মার্কেট শ্রমিক ইউনিয়ন, নবাবপুর দোকান কর্মচারী ইউনিয়ন, নীলক্ষেত বেডিং কর্মচারী ইউনিয়ন, নিউমার্কেট দোকান কর্মচারী ইউনিয়ন, গুলশান পিংক সিটি দোকান কর্মচারী ইউনিয়ন, যাত্রাবাড়ী থানা দোকান কর্মচারী ইউনিয়ন, পীর ইয়ামেনী মার্কেট দোকান কর্মচারী ইউনিয়ন, খদ্দর বাজার শপিং মল দোকান কর্মচারী ইউনিয়ন, রমন ভবন দোকান কর্মচারী ইউনিয়ন, ঢাকা স্টেডিয়াম দোকান কর্মচারী ইউনিয়ন, বায়তুল মোকাররম দোকান কর্মচারী ইউনিয়ন, ইসলামপুর দোকান কর্মচারী ইউনিয়ন, মৌলভী বাজার মকিম কাটারা দোকান কর্মচারী ইউনিয়ন সহ ঢাকা শহরের বিভিন্ন মার্কেট, শপিং মলের দোকান কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন।
হযরত আলী মোল্লা বলেন, “সারা বাংলাদেশের এক কোটি দোকান কর্মচারীদের মুজুরী বোর্ড নাই, নিয়োগপত্র নাই, হাজিরা খাতা নাই। দোকান কর্মকারীদের ছাটাই বন্ধ করতে হবে। কর্মচারীদের বাৎসরিক ২টি উৎসব বোনাস, কর্মক্ষেত্রে আহত ও নিহত দোকান কর্মচারীদের কে ক্ষতিপূরণ দিতে হবে। আন্তর্জাতিক শ্রম আইনে দৈনিক ৮ ঘন্টা উল্লেখ থাকলেও দোকান কর্মচারীদের ১২ ঘন্টা ডিউটিতে অতিরিক্ত মুজুরী দিতে হবে। সাপ্তাহিক দেড় দিন ছুটি দিতে হবে। পরিশেষে সরকার ঘোষিত সকাল ১০:০০ টা হতে রাত ৮:০০ পর্যন্ত দোকান খোলা রাখার বাস্তবায়ন করতে হবে।
 

 


এ জাতীয় আরো খবর