আমি ওমন কবিতা আর কোথাও পাইনি।
যেমন কবিতা ছড়িয়ে ছিলো তোর দেহের প্রতিটি কোনায়, তোর স্পর্শে।
কী ছন্দ ওই এলোমেলো চুলে! কী কথা দুটো চোখে!
যেন ওদুচোখে তাকিয়ে লেখা যায় অন্ততকাল।
দু'খাটা ঠোঁট চুইয়ে পড়ে পূর্নিমার আলো,
হাতের আঙুল যেন আশ্বিনের তাগড়া ঘাস।
সে ঘাসের ফাঁকে আঙুল ডুবালেই কেবল শীতলা,
কেবলই প্রশান্তি।
তোর বুক যেন সেই বঙ্কিমের ঘন বন,
যেখানে কপালকুণ্ডলা খুঁজে পেয়েছিলো তার নবকুমারকে।
এ যেন এক অচেনা পথিকের হাত ধরে শত জনম হাঁটতে চাওয়া ইচ্ছে আমার।
তোর পিঠে আরেকবার ঠোঁট বুলিয়ে বলতে চাই ভালোবাসি,
কপোতাক্ষ নদের খোলা হাওয়ার মতো ভালোবাসি....