ফুলবাড়িগেট প্রতিনিধি :
গিলাতলা তরুন সমাজ কর্তৃক আয়োজিত ১৬ দলীয় ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর কোয়াটার ফাইনাল ২২ অক্টোবর বিকাল সাড়ে ৩ টায় গিলাতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। খেলায় কেডিএ আবাসিক টিমরাজ যুব সংঘ বনাম শিরোমণি উপহার যুব সংঘের মধ্য কার খেলায় শিরোমণি উপহার যুব সংঘ -১ গোল, কেডিএ আবাসিক টিমরাজ যুব সংঘ -৩ গোল করে জয়লাভ করেন। খেলাটি পরিচালনা করেন আলী হায়দার বাবু , ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন টিমরাজের মেহেদী।খেলার উদ্বোধন করেন থানা বিএনপির সদস্য ও আটরা গিলা থানা ইউনিয়ন বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ৫ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোঃ ফরহাদ হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি চেয়ারম্যান এস এ রহমান বাবুল। টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির উপদেষ্টা মোহাম্মদ জাহিদ খান এর সভাপতিত্বে বিশেষ অথিতি ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিনা মুরাদ হোসেন, গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হেলাল উদ্দিন , অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও বিশ্ব সমাজসেবক মোঃ নুর উদ্দিন, গিলাতলা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক শেখ গোলাম মোস্তফা, 5 নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ আশরাফুল ইসলাম। মহানগর ছাত্রদলের কমিটির সদস্য মোহাম্মদ সাইফুল্লাহ তাজিম এর পরিচালনায় বক্তৃতা করেন বিশ্ব সমাজ সেবক মোঃ নাজমুল শেখ, ইসমাইল হোসেন মন্টু, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।