ডুমুরিয়া প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়ায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় সামাজিক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল-‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।
দিবসটি উপলক্ষে বেলা ১১টায় ডুমুরিয়া বাসস্ট্যান্ড চত্বরে র্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক শিরিনা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল কাইয়ুম জমাদ্দার। এ ছাড়া খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম এবং সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল ও প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান।
কর্মসূচিতে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মাহাতাব হোসেন, কাজী আব্দুল্লাহ, খান আনিসুজ্জামান, শেখ এনায়েত হোসেন ও শিক্ষক বিলায়েত হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাফিজুর রহমান, থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন এবং খুলনা জেলা ট্রাফিক পুলিশের এ টি আই ইমরান হোসেন।
অনুষ্ঠানে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সহসভাপতি আলহাজ্ব শাহাজাহান জমাদ্দার, গাজী আব্দুল আজিজ ও শেখ রবিউল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা মনিরুল ইসলাম ও জুলফিকার আলী ভুট্টো; কোষাধ্যক্ষ শাহারুজ্জামান সবুজ; দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল; আইনবিষয়ক সম্পাদক খান আব্দুল্লাহ; যুববিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ; দপ্তর সম্পাদক আব্দুর রহমান বেপারী; সাংস্কৃতিক সম্পাদক এম এ জলিল এবং প্রকাশনা সম্পাদক হুসাইন আহমেদ খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য জিএম জাকির হোসেন, আশরাফুল আলম, আলিমুজ্জামান, জাহিদুর রহমান সোহেল, জুয়েল বিশ্বাস, হেদায়েত গাজী, রাশেদুজ্জামান শেখ, মুজাহিদুল ইসলাম সেতু গোপাল ও জিয়াউর রহমান তুহিন; শ্রমিক নেতা হাফেজ সিদ্দিকুর রহমান ও আবুল কালামসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; চালক, যাত্রী, পথচারীসহ সড়ক ব্যবহারকারী প্রত্যেককে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, দক্ষ চালক তৈরি, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা, মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার এবং বেপরোয়া গাড়ি চালানো বন্ধ করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন। পাশাপাশি সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
কর্মসূচির অংশ হিসেবে সড়ক ব্যবহারকারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এর মাধ্যমে নিরাপদে সড়ক চলাচল, ট্রাফিক আইন মেনে চলা এবং দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে সড়ক দুর্ঘটনায় নিহত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চনসহ সড়ক দুর্ঘটনায় নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।