বুধবার, জুলাই ২৯, ২০২৬

রী তা রা য়

  • অবোধ মনা
  • ২০২৪-০৬-১৯ ১৯:০৬:৪০

হায়রে আমার অবোধ মনা
আশায় করিস বাস!
জানিস আশা সর্বনাশা? 
আশায় চাষার নাশ!

মনারে তুই হই চাতকী!
উর্ধ্বে তুলিস মুখ,
জনম গেল মিথ্যে আশায়
পেলি বিষম দুঃখ।

আশায় আশায় কাটিস না দিন
এবার ফিরে চল,
হেথা পাবি ভালোবাসা
বুদ্ধি, আশা বল।।


এ জাতীয় আরো খবর