শনিবার, অক্টোবর ৩, ২০২৬

নি র ঞ্জ ন চ ন্দ্র সূ ত্র ধ র

  • প্রেম ও পৃথিবী
  • ২০২৬-১০-০২ ২২:৫৫:২৪

কে বলেরে প্রেম নেই
প্রেমহীন পৃথিবী,
প্রেমের তরে ফুটে ফুল
উঠে চাঁদ তারা রবি।
প্রেম স্বর্গ প্রেম ধর্ম
প্রেমময় ভগবান,
প্রেমে গড়েছেন নিখিল বিশ্ব
দয়াল দয়াবান।
চণ্ডীদাস আর রজকিনী
তারাই প্রেমের শিরোমনি
লাইলি-মজনু শিরি-ফরহাদ
নিল প্রেমের স্বাদ।
মমতাজের প্রেমে শাহজাহান
গড়েন তাজমহল,
নর-নারীর প্রেম-প্রীতি
রঙ্গ রস কোলাহল।
প্রেম বিলাতে প্রেমের ঠাকুর
আনলেন প্রেমবার্তা,
স্বর্গ হলো প্রেম নিলয়
চিরসুখ আস্থা।
প্রেম আছে পৃথিবী আছে
নদে প্রেম ধারা,
প্রেম বিহনে প্রেমের পৃথিবী
একদিন যাবে মারা।

 


এ জাতীয় আরো খবর