মহেশখালী (কক্সবাজার)
মহেশখালী উপজেলার শাপলাপুর উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে শুরু হয়েছে এমপি ট্রফি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
শনিবার (৩ অক্টোবর) মরহুম আরফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি ফরিদ বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। স্থানীয় পর্যায়ে ক্রীড়ার বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন,‘ক্রীড়া উন্নয়নে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সকলকে সহযোগী হতে হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-মহেশখালীর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ রোবায়েত, থানার
অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সুলতান, সমাজসেবা কর্মকর্তা দিদারুল ইসলাম,ক্রীড়া সংগঠক আ স ম জাহেদুল হক নাহিদ, যুবদল নেতা আনচার উল্লাহ, আয়োজক কমিটির নেতা সিরাজুল ইসলাম সিরাজ, মাস্টার মুহাম্মদ আলী,মুহাম্মদ গিয়াস উদ্দিন, জহিরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকেরা জানান,তরুণদের মাঠমুখী করা,স্থানীয় ফুটবল প্রতিভা বিকাশ এবং ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনাই এ আয়োজনের মূল লক্ষ্য।