রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

যুদ্ধবিরতির মধ্যেই দীর্ঘমেয়াদে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৫-১৮ ১১:৩৬:৫৩

যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপরতার মধ্যেই সেখানে দীর্ঘমেয়াদে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। শুক্রবার (১৭ই মে) এক ভিডিওবার্তায় সশস্ত্রগোষ্ঠীটির সামরিক শাখার আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবেইদা বলেন, গত কয়েক মাস ধরে গাজায় যে নির্মম আগ্রাসন চলছে, তা বন্ধের জন্য হামাস প্রতিশ্রুতিবদ্ধ এবং শত্রুদের সাথে দীর্ঘমেয়াদে লড়াই চালিয়ে যেতেও প্রস্তুত। 
এই মুখপাত্র আরও দাবি করেন, গত ৭ই অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত হামাসের যোদ্ধারা ইসরাইলি সেনাদের সঙ্গে ব্যাপক বীরত্বের সঙ্গে লড়াই করছে। ইতোমধ্যে ইসরাইল যথেষ্ট ক্ষয়ক্ষতির শিকার হলেও সঠিক তথ্য প্রকাশ করেনি ইসরাইল।
প্রায় দু’সপ্তাহ আগে গাজার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর রাফায় অভিযান শুরু করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ। সেখানে ইসরাইলি সেনাদের সাথে হামাস যোদ্ধাদের তীব্র সংঘাত চলছে বলে দাবি করেছেন আবু উবাইদা।

 


এ জাতীয় আরো খবর