একটা দিন, না হয় কাটুক নিজের মত করে।
কে কী খাবে, কার কী লাগবে, কোন কাজটা আগে করতে হবে,
কোনো কিছু নিয়েই ভাবনা না হয় আর না হোক।
আজ শুধু নিজের ইচ্ছে মত চলুক একটা দিন।
দিন শেষে হয়তো মনে হবে, একা থাকাও ভালো লাগে না।
পরিচিত কোলাহল, মানুষের ডাকাডাকি, ব্যস্ততার শব্দ গুলোও খুব মনে পড়বে।
তবুও একটা দিন, অন্তত একটা দিন নিজের মতো করে বাঁচি।
এই একঘেয়ে ছুটে চলা জীবনের ভিড়ে নিজেকেও তো একটু ভালোবাসা যায়।
শেষ পর্যন্ত তো সবাই নিজের নিজের পথে চলে যায়।
কেউ থাকে, কেউ হারিয়ে যায়, কেউ শুধু স্মৃতি হয়ে থেকে যায়।
আর দিন শেষে ঠিক-ভুলের সেই পুরোনো দাঁড়িপাল্লায় নিজেকেই দাঁড়াতে হয়।
অদ্ভুত ব্যাপার, সেখানে বরাবরই ভুলের পাল্লাটাই একটু ভারী হয়ে থাকে।
তবে নিজের প্রতি কেন এত অবহেলা ?
কেন নিজের ক্লান্তিটুকুকে একটু আদর করা যায় না?
কেন নিজের মন খারাপের পাশে নিজেই একটু বসা যায় না?
একটি দিন না হয় নিজের মতো করে বাঁচি।
কোনো হিসেব ছাড়া, কোনো দায়বদ্ধতার ভার ছাড়া।
শুধু নিজেকে একটু ভালোবাসি।
অন্তত একটি দিনের জন্য হলেও ভালবাসি?!