মঙ্গলবার, মে ২৬, ২০২৬

চাঁদাবাজি, চুরি ও মাদক পাচারসহ মাফিয়া চক্রের মাফিয়া চক্রের ২০০ সদস্যের সাজা ইতালিতে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-২৩ ০৯:৩৫:০৩

গত সোমবার (২০শে নভেম্বর) চাঁদাবাজি, চুরি ও মাদক পাচারসহ মাফিয়া চক্র ‘এনদ্রাঙ্গেতা'র সাথে জড়িত থাকার দায়ে দুইশর বেশি আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ইতালির একটি আদালত। এরমধ্যে দেশটির একজন সাবেক সিনেটর ও মাফিয়া চক্রটির দুই শীর্ষ নেতাও রয়েছে। এ রায় দেয়। তিন বছর ধরে মামলা চলছিলো তাদের বিরুদ্ধে। 
দক্ষিণ ইতালির লামেজিয়া টেরমে শহরে বিশেষভাবে স্থাপিত একটি ভবনে চলে মামলার বিচারের কাজ। বিচার চলাকালে ভবনটিতে উচ্চস্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
বিশ্বের অন্যতম ক্ষমতাশালী মাফিয়া চক্রদের মধ্যে একটি এ এনদ্রাঙ্গেতা। দক্ষিণ ইতালির কালাব্রিয়া অঞ্চলে নিজেদের ঘাঁটি থেকে গোটা ইউরোপজুড়ে কোকেন পাচার চালায় মাফিয়া চক্রটি । 
ইতালির রাজনীতিক ও সাবেক অ্যান্টি মাফিয়া চিফ প্রসিকিউটর ফেদেরিকো কাফিয়েরো দে রাহো বার্তা সংস্থা এপিকে বলেন, এ মামলা ও বিচারের গুরুত্ব অপরিসীম। কারণ প্রথমত, এনদ্রাঙ্গেতার বিরুদ্ধে মামলাটি শুধু কালাব্রিয়ার জনতাকে নয়, গোটা দেশের জনতাকেই অর্থবহ বার্তা দেয়। ইতালির এ রায় এনদ্রাঙ্গেতার কার্যকলাপে গভীর প্রভাব ফেলবে বলে ধারণা বিশেষজ্ঞদের।


এ জাতীয় আরো খবর