বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেনের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৯-২৩ ২১:৪৫:১২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। তিনি শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের  মৃত মোমাজেদ আলীর ছেলে। মঙ্গলবার(২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে. দুই মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার(২৩ সেপ্টেম্বর)  সকাল সাড়ে ১০টায়  মুসলিমপুর গ্রামের  একটি আমবাগানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ। 


এ জাতীয় আরো খবর