জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইউএনজিএর অধিবেশনের ফাঁকে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ তথ্য জানান।
বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং দুই পক্ষের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ভবিষ্যতে দুই পক্ষের অংশীদারত্বের ক্ষেত্র কীভাবে আরও বিস্তৃত করা যায়, তা নিয়েও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও অজয় বাঙ্গা।
জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হলো। একই দিনে তিনি জাতিসংঘের উদ্বোধনী কার্যক্রমেও অংশ নেন।
তারেক রহমান, বিশ্বব্যাংক, অজয় বাঙ্গা