আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ ও নিষ্পত্তির কার্যক্রম আবারও চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে মাঠপর্যায়ের নির্বাচন কার্যালয়গুলোকে আগের মতো আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই শেষে ইস্যু ও নিষ্পত্তি করতে বলা হয়েছে।
ইসির চিঠিতে উল্লেখ করা হয়, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর-সংক্রান্ত আবেদন ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য গত ২ সেপ্টেম্বর মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। এখন মাঠপর্যায়ে এ কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
এর ফলে আবাসস্থল পরিবর্তনের কারণে যেসব ভোটারের ভোটার এলাকা পরিবর্তনের প্রয়োজন রয়েছে, তারা সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কার্যালয়ে নিয়ম অনুযায়ী আবেদন করতে পারবেন।
ভোটার স্থানান্তর, নির্বাচন কমিশন, ভোটার এলাকা