মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

জা হা ঙ্গী র বা বু

  • হামলা -পাল্টা হামলা
  • ২০২৩-১০-২৩ ২৩:০৫:২৫

আমেরিকা ইসরায়েলকে সমর্থন করে দিচ্ছে
রকেট, গোলা বারুদ,ট্যাংক,মিসাইল,ড্রোন,
আধুনিক অস্ত্র,সৈন্য, আর প্রযুক্তি।
ওদিকে বাইডেন,ঋষি সুনাক ইসরায়েলের পক্ষে ছুটছে।

ফিলিস্তিনিদের সমর্থন করে
হামাস হঠাৎ আক্রমন করে, রকেট ছুড়ে,
হাওয়ায় উড়ে আক্রমন করে
সারা বিশ্ব মুসলিম উম্মাহ খোশ।আমিও খোশ।

এইবার দেখিয়ে দিয়েছে ইহুদি নাসারাদের।
তালি,তোপধ্বনি।মারহাবা।
ইসরাইল আর মাথা উঁচু করে দাঁড়াবে না
আল আকসায় ঢুকে আর খুন করবেনা মুসল্লি!
আমরা ফিলস্তিনের,গাজাবাসী মুসলিমের পক্ষে।
ইসরাইলের পালটা আক্রমনে ফিলিস্তিনি মরছে ।
শিশুর আর্তনাদ, এক হাসপাতালেই পাঁচশতাধিক শেষ!
হামাসের এইবার জয় নিশ্চিত! এইতো!
নাকি একটা বার্তা দিল! ইসরাইল সাবধান!

রাশিয়া,চীন ফিলিস্তিনের পক্ষে?
এরা ইসলামের পক্ষে!
লেবানন থেকে হিযবুল্লাহ আক্রমন করবে।
সিরিয়া পাশে আছে।
যুদ্ধ বিরতি বা স্থগিতের আলুর চনা চলছে।
রাশিয়া সহায়তা দিবে।চায়না পাশে আছে।

ফিলিস্তিন হামাসের দায় নেবেনা !
মিশর খাদ্য ঢুকতে দিবেনা,ইরাণ বরদাস্ত করবেনা !
পাকিস্তান আন্দোলন করবে।
বাংলাদেশ দিচ্ছে  মাইক গরম করা অগ্নি ঝরা ভাষন।
সুযোগ দিলে এক্ষুনি গুলাল দিয়ে রকেট উড়িয়ে দিবে!
সরকারী সাহায্যে যেতে চায় সম্মুখ যুদ্ধে!
সব ঠিক আছে!

কে অস্ত্র বেচে হামাস,হিযবুল্লাহঅর কাছে!
কার ইন্দনে হামলা হয়, আল্লাহ ভালো জানেন।
সাধারণ, ফিলিস্তিনি,মুসলিম, নারী,বৃদ্ধ,
শিশু বাচ্চাদের অপরাধ কি?
কি করলে ইসরাইল আর একটি মুসলিম হত্যা করবেনা।
শক্তি সামর্থ সমর্থন অর্জন না করে
সাধারণ ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত না করে
আর কতো কাল চলবে অপরিকল্পিত,অরক্ষিত যুদ্ধ?

মরবে মুসলিম, মরবে, এতিম হবে,কষ্ট পাবে ফিলিস্তিনি শিশুরা।
হামাস হঠাৎ ইসরাল আক্রমণ করে সৌদি-ইসরাইলের
সম্পর্ক স্থগিত করালো।
সাধারণ ফিলিস্তিনি,গাজার মুসলিম কি পেল?
আরব বিশ্ব বিবৃতি দেয়, মিটিং করে।
এইবার ইসরাইলের যবনিকা!
হামাসের জয়! তাই কি?

আমি দেখি, আতশ বাজির আলোয় বিকট শব্দে
ধ্বংসের যজ্ঞ!
আমি দেখি, ,ছোট শিশুর লাশ,সারি সারি রক্তাক্ত লাশ!
আমি শুনি, আবাল,বৃদ্ধ,বনিতার আর্তনাদ!
পুরা মুসলিম জাহান ফিলিস্তিনি
আর গাজার মুসলিমের পাশে আছে,
বিবৃতি ভাষণ দিচ্ছে,হুংকার দিচ্ছে,
মিডিয়ায় ফিলিস্তিনিদের পক্ষে রিপোর্ট হচ্ছে, ব্যাস!
ও দিকে আমেরিকার তার মিত্ররা যুদ্ধাস্র দিয়েদিয়েছে।

আমি কাব্য কবিতায়
ফিলিস্তিনীদের খুন করা হচ্ছে লিখে যাচ্ছি।
কি বা করার আছে !
ফিলিস্তিনের জন্য ,গাজা বাসীর জন্য সমবেদনা !
আর ,ইসরাইলের জন্য ঘৃণা ,
ফিলিস্তিনিদের ভুমি দখল করে ইসরায়েল আজ প্রভু!
রোহাঙ্গিরা যদি ইসরাইলী হয়ে যায় কোন কালে!
ফিলিস্তিন সহ আজকের মুসলিম জাহানে
হত্যা যজ্ঞ চলছে,হামলা-পাল্টা হামলা
খুন হচ্ছে মানুষ!
ফিলিস্তিনীদের খুন করা হচ্ছে!
হামলা -পাল্টা হামলা
এই খুনীর তালিকায় হয়তো আমিও!

 বন্ধু আইডি-২৫৮


এ জাতীয় আরো খবর