ফুলবাড়ীগেট প্রতিনিধি:
খুলনার খানজাহান আলী থানার গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদরাসা লিল্লাহ বোর্ডিং ও ইয়াতিম খানার উদ্যোগে দোয়া অনুষ্ঠান ও কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বাদ মাগরিব মাদরাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
মাদরাসার সভাপতি আলহাজ্ব শেখ ফেরদৌস রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদরাসার সকল কার্যকরী সদস্য, কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় মাদরাসার বাস্তবায়ন কমিটির প্রয়াত সদস্য মরহুম শেখ গোলাম সরোয়ার এবং ইতিপূর্বে মৃত্যুবরণকারী সকল দাতা সদস্যের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় বর্তমান কমিটির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখে শেষ হওয়ায় নতুন কমিটি গঠনের রূপরেখা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আসন্ন বাৎসরিক মাহফিল সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়। এ ছাড়া মাদরাসার সার্বিক কার্যক্রম ও বিবিধ বিষয়ে উপস্থিত সদস্যরা নিজেদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধ