সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ২ বিদেশী পিস্তল,৯ রাউন্ড গুলি ও ৪ ম্যাগজিন সহ গ্রেপ্তার ২

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-২৩ ২২:০৭:৪৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে  শিবগঞ্জ উপজেলায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল, ৯রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন সহ দুজনকে গ্রেপ্তার করেছে।  এসময় অস্ত্র কেনা-বেচার নগদ ১ লক্ষ ৪০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তাররা হলেন,মনাকষা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রানীনগর হাটপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে আহসান আলী(৫৬) এবং একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হাউসনগর গ্রামের তহুরুল ইসলামের ছেলে আব্দুর রহিম(৩৮)।
এসআরবি জানায়, সোমবার(২৩ নভেম্বর) সকাল সোয়া ৬টার দিকে গোপন খবরের ভিত্তিতে রুস্তম আলীর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে  অস্ত্র,গুলি, ম্যাগজিন ও টাকা সহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি আরও জানায়, গ্রেপ্তার রুস্তমের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি অস্ত্র, একটি পাসপোর্ট জালিয়াতি ও একটি গুরুতর জখমের মামলা সহ অন্তত:৩টি মামলা রয়েছে। অপরদিকে গ্রেপ্তার রহিমের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় জাল টাকার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা রয়েছে।
সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করেছে এসআরবি-৫ ব্যাটালিয়ন,রাজশাহী। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা অবৈধ অস্ত্র কেনাবেচায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।  এ ঘটনায় শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
 এসআরবি-৫ ব্যাটালিয়নের  রাজশাহী সদর  ক্যাম্পের সহকারী পুলিশ সুপার নাইম আনোয়ার শাওন বলেন, সোমবারের অস্ত্র উদ্ধারের ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যৌথভাবে এসআরবি -৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এর  সাথে অভিযানটি  পরিচালনা করা হয় বলেও জানান এই এসআরবি কর্মকর্তা। 

 


এ জাতীয় আরো খবর