সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

প্রতারণা করে সৌদিতে ব্লুষ্টার ম্যানপাওয়ার কোম্পানী দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ

  • নাজমুল হাসানঃ
  • ২০২৬-১১-২৩ ২২:১৫:০৯

সৌদি আরবে অনুপস্থিতির সুযোগে ভুয়া কাগজপত্র সৃজন করে প্রবাসীর ব্যবসা প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ ও ব্যাংক একাউন্ট দখল করে সমুদয় অর্থ উত্তোলনের অভিযোগে মিশকাতুল আলা নামে এক ভুক্তভোগী অংশীদারদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে । রবিবার ২৩ নভেম্বর রাজধানীর স্টাফ কোয়াটার এলাকার ইয়েস সমতট টাওয়ারের তৃতীয় তলায় ডেমরা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জাল জালিয়াতির আশ্রয়ের মাধ্যমে প্রতারণা করার বিষয়ে আবুল খায়ের মাহবুব আলম ও আনোয়ার হোসেন নামক ৩ জন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত আবুল খায়ের ময়মনসিংহের গৌরীপুর মধ্য ভালুকা এলাকার বাসিন্দা আব্দুল বারেক এবং হালিমা বেগমের পুত্র। অন্যদিকে মাহবুব আলম নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চর মরজাল গ্রামের বাসিন্দা 
রফিকুল ইসলাম ও সুলতানা পারভীনের পুত্র।আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গোয়ালবাওর তার পিতার নাম আব্দুর রহিম পাটোয়ারী মাতা নুরের নেছা। সংবাদ সম্মেলনে ডেমরা থানার ৬৬ নং ওয়ার্ড অন্তর্গত ডগাইড় পূর্বপাড়ার মিশকাতুল আলা জানান, দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছিলেন, ব্লু স্টার ম্যানপাওয়ার কোম্পানি নামে তার মালিকানাধীন একটি প্রতিষ্ঠান রয়েছে। সৌদি আরবের নিয়ম অনুযায়ী যেকোনো ব্যবসা প্রতিষ্ঠানে ৩-৪ জন পার্টনার দেখাতে হয়। সেই কারণে উল্লেখিত ব্যক্তিদেরক কোন ধরনের নগদ অর্থ বিনিয়োগ ছাড়াই ব্যবসায় অংশীদার  হিসেবে নিয়োগ করেন ভুক্তভোগী। সৌদি সরকারের ইস্যুকৃত  লাইসেন্স বলে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে মিশকাতুল আলা প্রয়োজনীয় ভ্যাট,ট্যাক্স ও কোম্পানির যাবতীয় খরচ নিজেই যোগান দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছিলেন। যেখানে উল্লিখিত ব্যক্তিদের কোন ধরনের আর্থিক বিনিয়োগ ছিল না। ভুক্তভোগীর স্ত্রী অসুস্থ হলে ২০২৬ সালের ২ নভেম্বর বাংলাদেশে চলে আসেন। এই সুযোগে উল্লেখিত ব্যক্তিরা মিথ্যা ও বানোয়াট অভিযোগে সংবাদ সম্মেলন করে সম্মানহানি করে। এছাড়াও তার অনুপস্থিতিতে কোম্পানির গুরুত্বপূর্ণ কাগজ জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে পরিবর্তন করে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দাখিল করে ২০২৬ সালের ১২ ই নভেম্বর সম্পূর্ণভাবে তাদের নিজেদের নামে হস্তান্তর করে নেয়। একইসাথে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টটিও তাদের নিজেদের নামে পরিবর্তন করে নিয়ে গচ্ছিত টাকা আত্মসাৎ করেন। উক্ত ব্যক্তিদের এই ধরনের বেআইনি কর্মকাণ্ডের ফলে তিনি চরম আর্থির ক্ষতির সম্মুখীন হন এবং প্রবাসে দীর্ঘ দিনের অর্জিত ব্যবসায়িক ও সামাজিক সুনাম চরমভাবে ক্ষুন্ন হয়। অপরদিকে প্রবাসে থেকে বাংলাদেশে থাকা ভুক্তভোগী মিশকাতুল আলার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকান্ড চালাতে থাকে অভিযুক্তরা। গত কয়েকদিন পূর্বে অঞ্জাতনামা সন্ত্রাসী বাহিনী দিয়ে তার বাসায় এসে ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করে। এ বিষয়ে ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় যার নম্বর ৯৩৮। এই বিষয়ে ভুক্তভোগী নিজ শ্রমে গড়ে তোলা কোম্পানি ও ব্যাংক একাউন্টে গচ্ছিত অর্থ ফেরত পেতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গণমাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

 


এ জাতীয় আরো খবর