সোমবার, নভেম্বর ২, ২০২৬

কোম্পানীগঞ্জে প্রবাসীর বসতঘরে আগুন দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-১১-০১ ২৩:১৬:৪৭

কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সোলেমান মিস্ত্রির বাড়ীর   প্রবাসী ওমর ফারুককে ভিটেমাটি থেকে উচ্ছেদ করার হুমকির ১০ দিন পরে বসতঘরে আগুন লাগিয়ে দেয়ার প্রতিবাদে এবং অপরাধীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে প্রবাসীর স্ত্রী রোজিনা আক্তার।
শনিবার(৩১শে অক্টোবর) দুপুর ২ টার সময় অনুষ্ঠিত  সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী রোজিনা আক্তার বলেন,গত ২৩শে অক্টোবর আমি সন্তানদের নিয়ে বাবার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যায়। তাঁরা ঘর থেকে বের হওয়ার মাত্র ১০ মিনিটের ব্যবধানে পরিকল্পিতভাবে বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা ছুটে আসার আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পরিবারটির দাবি, আগুনে নগদ ৭০ হাজার টাকাসহ আনুমানিক ২২ লাখ টাকার মালামাল ও আসবাবপত্র ভস্মীভূত হয়েছে।
​কান্নাজড়িত কণ্ঠে প্রবাসীর মা সায়ের খাতুন লেদি বলেন, "আমার ভাসুরের ছেলে মামুন (১৮) আমাদের ঘরে আগুন লাগিয়েছে। এর ১০-১৫ দিন আগেও সে আমাদের রান্নাঘরের চারপাশে ডিজেল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল।
​প্রবাসীর বাবা মোতাহের হোসেন হোরন ক্ষোভ প্রকাশ করে বলেন,আমার ভাই মাকছুদুর রহমান মিয়া (মিঞা ড্রাইভার) ও তাঁর ছেলেরা আমাদের বিভিন্ন সময় এই বাড়ি থেকে উচ্ছেদ করার হুমকি দিয়ে আসছে। সেই হুমকির ঠিক ১০ দিন পরই আমার ছেলের ঘরে আগুন দিয়ে আমাদের পথে বসানো হলো। এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত মাকছুদুর রহমান মিয়া, মামুন ও সোহাগকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এই বিষয়ে অভিযুক্ত মাকছুদুর রহমান মিয়া বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বৃত্তিহীন। যেদিন আগুন লাগছিলো সেইদিন আমি ও আমার ছেলেরা দোকানে বসা ছিলাম স্থানীয়রা সাক্ষী আছে।
আরেক অভিযুক্ত মামুন বলেন, এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। 
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন,অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য এসআই আনোয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ জাতীয় আরো খবর