রবিবার, নভেম্বর ১, ২০২৬

বন্যার্ঢ আয়োজনে পীরগঞ্জে পালিত হল জাতীয় যুব দিবস

  • মাসুদুর রহমান মাসুদ
  • ২০২৬-১১-০১ ১৪:৪৫:৪৪

পীরগঞ্জ উপজেলা (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১  নভেম্বর( রবিবার) পীরগঞ্জ  উপজেলা প্রশাসন কর্তৃক জাতীয় যুব  দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও র‍্যালি শেষে উপজেলা হল  রুমে নির্বাহী কর্মকর্তা   গোলাম রব্বানী সরদারের  সভাপতিত্বে  আলোচনা সভার আয়োজন করা হয়েছে । আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও- ৩ জাহিদুর রহমান জাহিদ। তিনি তার বক্তব্যে বলেন, যুবকরা দেশের শক্তি -তাদেরকে আত্মকর্মসংস্থানে সক্রিয় হয়ে সমাজের দক্ষতা বৃদ্ধি সহ দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে । এ সময় আরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান  জিয়াউল ইসলাম জিয়া, সাধারণ সম্পাদক পীরগঞ্জ উপজেলা বিএনপি, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল পীরগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজা প্রমুখ।


এ জাতীয় আরো খবর