সোমবার, নভেম্বর ২, ২০২৬

আদর্শবাগ বাইতুস সালাম জামে মসজিদের পাইলিং কাজ শুভ উদ্বোধন

  • কামাল হোসেন খান :
  • ২০২৬-১১-০২ ১৪:৩৮:০১

​রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া আলী মোহাম্মদ খান রোড আদর্শবাগ এলাকার বাইতুস সালাম জামে মসজিদের ৮ তলা নবনির্মিত স্থায়ী মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।​আজ সোমবার (৩১ নভেম্বর ) আয়োজিত মিলাদ দোয়া ও অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা পাড়াডগার ইসলামী সমাজকল্যাণ পরিষদ সভাপতি ও বাইতুস সালাম জামে মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি আক্তারুজ্জামান খান রুবেল। এতে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি এলাহী বক্স। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সেলিম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবির, সাংবাদিক নাজমুল হাসান, মসজিদ উন্নয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতি ও অত্র মসজিদের সকল মোতয়াল্লী সদস্যবৃন্দ।
উল্লেখ থাকে যে ১৯৮৮ সালে ছাপরা ঘরে মসজিদের কার্যক্রম শুরু হয় পরবর্তীতে টিনশেড ভবন এবং এর কয়েক বছর পর পাঁচতালা ভবন নির্মাণ করে এলাকাবাসী। এলাকায় জনসংখ্যার আধিক্যের কারণে মসজিদে স্থান সংকুলান না হওয়ায় ১০০ জন মোতয়াল্লী সদস্যের মাধ্যমে পার্শ্ববর্তী একটি জমি ক্রয় করে পুরনো জরাজীর্ণ ভবনটি ভেঙে ৯ শতাংশ জমির উপর আধুনিক দৃষ্টিনন্দন মসজিদ ভবন নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করে এলাকাবাসী। স্থানীয় ব্যক্তিবর্গের দীর্ঘদিনের পরিকল্পনা ও চেষ্টার প্রেক্ষিতে এখানে একটি আধুনিক ও প্রশস্ত স্থায়ী মসজিদ স্থাপনের সিদ্ধান্ত গৃহীত ও বাস্তবায়িত হয়।
​উদ্বোধনী অনুষ্ঠানে বাইতুস সালাম জামে মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি আকতারুজ্জামান খান রুবেল বলেন, এলাকায় বসবাসকারী ধর্মপ্রাণ মুসলিমদের প্রয়োজনীয় সব ধরনের নাগরিক ও ধর্মীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য। নতুন এই ৮ তলা বিশিষ্ট মসজিদের নতুন ভবন নির্মাণের পাইলিং কাজ উদ্বোধনের মাধ্যমে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের পথে আরো একধাপ এগিয়ে গেল।
​উদ্বোধনী অনুষ্ঠান শেষে এলাকার সার্বিক কল্যাণ, উত্তরোত্তর সমৃদ্ধি এবং সর্বস্তরের বাসিন্দাদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরবর্তীতে অতিথিবৃন্দ ও উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

 


এ জাতীয় আরো খবর