মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে দুদিনে ১৯৩টি ভারতীয় স্মার্টফোন জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১০-২৭ ১৭:৩৪:০৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)  পরপর দুদিনে পৃথক দুটি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৯৩টি ভারতীয় স্মার্টফোন জব্দ  করেছে। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি। এর মধ্যে মঙ্গলবার(২৭অক্টোবর) জব্দ হয় সাড়ে ১২ লক্ষ টাকা মূল্যের ৫০টি স্মার্টফোন।
বিজিবি জানায়, সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে(২৭ অক্টোবর) তেলকুপি বিওপির (৫৯বিজিবি) টহল দল গোপন খবরের ভিত্তিতে বিনোদপুর ইউনিয়নের জমিনপাড়া গ্রামের ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ১৭৯/৪ এস হতে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতের চালানো অভিযানে মালিকবিহীন বিভিন্ন ব্রান্ডের ৫০টি ভারতীয় চোরাই স্মার্টফোন জব্দ করে।
মঙ্গলবার(২৭ অক্টোবর) বিকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯বিজিবি) অধিনায়ক লে.কর্নেল কাজী  আল আমিন অপু অভিযানটি নিশ্চিত করেন। তিনি বলেন,  এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ।
এর আগে সোমবার(২৬অক্টোবর) শিবগঞ্জের মনোহরপুর বিওপি টহলদল  সীমান্তবর্তী দূলর্ভপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ১৪৩টি  মালিকবিহীন ভারতীয় স্মার্টফোন জব্দ করে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের(৫৩বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান। 


এ জাতীয় আরো খবর