মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম গুরুতর অসুস্থ ; সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-১০-২৭ ১৭:৩০:৩৩

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ  নগরীর খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ রয়েছেন। ডায়াবেটিস এবং নিউরো সংক্রান্ত জটিল সমস্যায় আক্রান্ত হয়ে তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত¡াবধানে চিকিৎসাধীন আছেন। পারিবারিক সূত্রে জানা যায়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে তাঁর নিয়মিত থেরাপি ও চিকিৎসাচর্যা চলছে। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন।
উল্লেখ্য, শেখ মনিরুল ইসলাম শিরোমণি পূর্বপাড়ার ৭নং ওয়ার্ডের কৃতি সন্তান এবং প্রয়াত সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম শেখ আকরাম হোসেনের ছোট ভাই। তাঁর এই দীর্ঘ অসুস্থতার সময়ে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। 

 


এ জাতীয় আরো খবর