হয়তো তুমি আমি হয় না দেখা কভু
তবুও জানি তুমি কাছে মম প্রিয় প্রভু।
না দর্শনেই, কত চাওয়া কত পাওয়া।
চন্দ্র -সূর্য গ্রহ -তারা তোমারই তপস্যাতে
কে বলে তুমি নাই সাথে পাছে কাছে?
তুমি বসে আছো আমার অন্তর মাঝে।
বুকে বল,চোখের দীপ্তি, মুখে স্মিথ বাক
তুমি আনন্দ তোমার কৃপানিধি ঝাঁক।
তোমার প্রসন্নতায় বেঁচে আছি নিঃশ্বাসে
তোমায় না দেখে ভালোবাসি, ভক্তি আর বিশ্বাসে।
বিধি সঠিক পথের সন্ধানি পথ দেখাও
আঁধারের যাত্রী আমি দীপ তীরে ভিড়াও মোরে।
তুমি মহিমান্বিত তুমি মহান প্রভু।