মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

বটিয়াঘাটায় লোকজ-এর ধান জাতের পারফরম্যান্স মূল্যায়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • পলাশ দাশ
  • ২০২৬-১০-২৭ ২০:২৩:১৬

খুলনার বটিয়াঘাটা উপজেলার বয়ারভাঙ্গা পূর্বপাড়ায় ২৩ অক্টোবর ২০২৬ তারিখে নতুন ও স্থানীয়ভাবে উদ্ভাবিত ধানের জাতের পারফরম্যান্স মূল্যায়ন এবং জাতের বৈশিষ্ট্য শনাক্তকরণ ও নথিভুক্তকরণ বিষয়ে ব্রিডার কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় উন্নয়ন সংস্থা লোকজ (LoCOS) আয়োজিত এবং মিজেরিওর-জার্মানির সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘কৃষকের নেতৃত্বে জীবিকায়নের উন্নয়নে কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন কৃষিবিদ সিরাজুল হক। এ সময় উপস্থিত ছিলেন লোকজ-এর নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার, অ্যাডভাইজার শংকর রঞ্জন সরকার, সমন্বয়কারী পলাশ দাশ, মিলন কান্তি মণ্ডল ও দীপংকর কবিরাজ। প্রশিক্ষণে ১৮ জন পুরুষ ও ৮ জন নারীসহ মোট ২৬ জন কৃষক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে নতুন ও স্থানীয়ভাবে উদ্ভাবিত ধানের জাতের বৃদ্ধি, জীবনকাল, ফলন, রোগবালাই সহনশীলতা, দানার বৈশিষ্ট্য ও স্বাদ পর্যবেক্ষণ এবং এসব তথ্য বৈজ্ঞানিক পদ্ধতিতে সংগ্রহ ও নথিভুক্ত করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাঠপর্যায়ে বিভিন্ন জাতের পারফরম্যান্স তুলনামূলকভাবে মূল্যায়ন এবং কৃষকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উপযোগী ধানের জাত নির্বাচন ও সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
 


এ জাতীয় আরো খবর