সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ থেকে কুরিয়ারে ঢাকা পাঠানোর সময় ডিবির অভিযানে ২ কোটি টাকার হেরোইন জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১০-২৬ ১৪:১৩:০৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালিয়ে ঢাকা পাঠানোর সময় ২ কোটি টাকা মূল্যের ২ কেজি হেরোইন জব্দ  করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। পুলিশ জানায়, রবিবার(২৫অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে গোপন খবরের ভিত্তিতে শান্তিমোড় এলাকায় এ.জে.আর ট্রান্সপোর্ট এজেন্সি নামে একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালানো হয়। অভিযানে ঢাকার মিরপুরের ঠিকানায় বুকিং দেয়া ২ কেজি হেরোইন জব্দ হয়।
সোমবার (২৬অক্টোবর)  দপুরে চাঁপাইনবাবগঞ্জের  অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ অভিযানটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার সকালে এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এ ঘটনায়  জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাঁদের আটকে অভিযান চলছে।


এ জাতীয় আরো খবর