মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির হাতে সাড়ে ১২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ২

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১০-২৬ ০৮:৪৯:২৫

চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিধি: 
চাঁপাইনবাবগঞ্জ  শহরে এসআরবির অভিযানে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ দু’জন গ্রেপ্তার হয়েছে। এসআরবি জানায়, শনিবার(২৪অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সার্কিট হাউস মোড় এলাকায় সোনামসজিদ মহাসড়কে চেকপোষ্ট স্থাপন করে যানবাহন তল্লাশী শুরু করা হয়। এ সময় একটি অটোরিক্সা তল্লাশী করে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ  দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন জেলার শিবগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের টানু বিশ^াসের ছেলে রাকিব আলী(৪০) ও সদর উপজেলার চকঝড়– গ্রামের আব্দুল মালেকের ছেলে ইস্্রাফিল হোসেন বিপ্লব(২৮)। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ এনেছে এসআরবি।
রবিবার(২৫ অক্টোবর) দুপুরে এসআরবি-৫ ব্যাটালিয়ন রাজশাহীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়েছে। এতে জানাানো হয় গ্রেপ্তারদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


এ জাতীয় আরো খবর