চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দূর্গাপূজা-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থল বন্দরে আমদানী-রপ্তানী কার্যক্রম টানা ৮ দিন বন্ধের পর পূণরায় যথারীতি চালু হয়েছে । কর্মচঞ্চল হয়েছে বন্দর। শনিবার(২৪ অক্টোবর) সকাল থেকেই বন্দরে আমদানী-রপ্তানী কার্যক্রম যথারীতি স্বাভাবিক হয়েছে।
বন্দর সূত্র জানায়, পুজা উদযাপন উপলক্ষে ১৬ অক্টোবর শুক্রবার থেকে ২৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত ভারতের মহদীপুর আন্তর্জাতিক স্থলবন্দর থেকে আমদানী পন্যবাহী কোন গাড়ী সোনামসজিদ বন্দরে প্রবেশ করে নি। অনুরুপভাবে সোনামসজিদ বন্দর থেকেও কোন রপ্তানী পণ্যবাহী গাড়ী ভারতে প্রবেশ করবে না। তবে এ সময় দুই ধেশের খালি গাড়ি নিজ নিজ দেশে ফেরৎ যায়।
সূত্র আরও জানায়, বন্দরে ৮ দিন আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা প্রতিদিনই উভয় দেশে সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে যথানিয়মে চলাচল করেন।
সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক রুহুল আমীন বলেন, শনিবার সকাল থেকে বন্দরের কার্যক্রম যথারীতি ছলছে।
সেনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, পূজা উপলক্ষে বন্ধকালীন সময়ে বন্দরে সীমিত আকারে পন্য লোড-আনলোড,পরিবহন,গুদামজাতকরণ সহ কিছু কার্যক্রম চালু ছিল। টানা ৮ দিন বন্ধের পর শনিবার সকাল থেকে পূর্ণমাত্রায় যথারীতি চালু হয়েছে।