শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশার ইনজেকশন ও সিরাপ জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১০-২৪ ২০:৪২:২৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ৪৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন ও ৫৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। বিজিবি জানায়, শনিবার(২৪ অক্টোবর)  ভোররাত সাড়ে ৩টার দিকে গোপন খবরের ভিত্তিতে চকপাড়া বিওপির একটি টহল দল সীমান্তের প্রায় ৬০০ গজ বাংলাদেশের ভেতের শাহাবাজপুর ইউনিয়নের উপ-চকপাড়া গ্রামে পাকা সড়কের উপর অভিযান চালায়। অভিযানে সড়কের উপর থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৬০ পিস বুপ্রেনরপিন ইনজেকশন ও ৫৬ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ হয়। এসব মাদকদ্রব্যের সিজার মূল্য ৯১ হাজার ৪০০ টাকা।
শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়নের(৫৯বিজিবি) অধিনায়ক লে.কর্নেল আল আমিন অপু  অভিযানটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকসহ যেকোন চোরচালান বন্ধে বিজিবি সীমান্তে সতর্ক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত  ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান অধিনায়ক।  


এ জাতীয় আরো খবর