শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আই হ্যাভ এ প্লান দিয়ে মানুষের ভোগান্তি বেড়ে গেছে

  • প্রাচীর আহমেদ
  • ২০২৬-১০-২৪ ২০:৪৬:৩০

আজ ২৪ শে অক্টোবর রোজ শনিবার সকাল ১১.০০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় জনতার জোটের যৌথ উদ্যেগে , তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় জনতার জোটের চেয়ারম্যন এর চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন। প্রধান আলোচক ছিলেন হানিফ বাংলাদেশী।
বিশ্ববাজার ও  উৎপাদন ব্যয় বৃদ্ধির কথা বলে তেল ও বিদ্যুতের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় । সরকারের ভুল নীতি ও অপরিপক্ক পরিকল্পনার জন্য আজ দেশের মানুষের ভুগান্তি বেড়ে গেছে। এর দায় সাধারণ জনগণ নেবে না। দেশের প্রখ্যাত জ্বালানী বিশেষজ্ঞদের মতামত, দাম না বাড়িয়ে বরং দক্ষ ব্যবস্থাপনার ও সঠিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন খরচ কমানো সম্ভব।
সাধারণ মানুষের আয় বাড়েনি, অথচ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কশাঘাতে জনজীবন অতিষ্ঠ। এরপর তেলের দাম বৃদ্ধির সাথে সাথে যাতায়ত ভাড়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহ সকল কিছু মূল্যবৃদ্ধি পায়, যা জন জিবনকে অতিষ্ঠ করে তুলেছে। বিভিন্ন পণ্যের উৎপাদন খরচ বাড়াছে, তারাও দাম বাড়িয়ে জনগণের কাঁধে ওই উৎপাদিত পণ্যের মূল্যবৃদ্ধির বোঝা চাপাচ্ছে। তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সাথে দেশে বেকারত্বের হার ও বৃদ্ধি হচ্ছে। সরাকার বলছে আই হ্যাব এ প্লান , কিন্তু এই প্লান তো দেশের মানুষের জিবন ধারণ ক্ষমতাকে জিরো তে নিয়ে আসছে। শ্রমজিবি মানুষের জিবনধারণ এখন কঠিন থেকে আরো কঠিন হচ্ছে। এই অবস্থা থেকে পরিত্রান পেতে জনতার কাতারে এসে সঠিক পরিকল্পনা করতে হবে।
এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন দলের মহাসচিব হাজী আব্দুর রহিম, যুগ্ম—মহাসচিব মোঃ ফয়েজ আহামেদ, কেন্দ্রয় নেতা নুরুজ্জামান, বাংলাদেশ বিক্রয় পেশাজিবি এসোসিয়েশন এর চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান, ন্যাশনাল সবুজ বাংলা পার্টির চেয়ারম্যান শাহ আলম তাহের, শান্তির দলের মহাসচিব ইঞ্জি: মামুন, ঢাকা দক্ষিণ এর মেয়র প্রাথী ইঞ্জি: আনিসুর রহমান সহ বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় জনতার জোট ও জাতীয় নেতৃবৃন্দ ।

 


এ জাতীয় আরো খবর