শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

র কি বু ল ই স লা ম

  • তুমি নেই তাই!
  • ২০২৬-১০-১৫ ০৯:০৪:০৯

তুমি নেই তাই,
হয়না শুভ প্রভাত বেলা!
ছড়ায় না তার রাঙা আভা,
হয়না দেখা তব মুখখানা।

তুমি নেই তাই,
নিরসনে মোর ক্ষুধা।
কেউ যে আজ নিয়ে আসেনা,
সাজিয়ে মোর খাবারের থালা খানা।

তুমি নেই তাই,
আজ আর ফোঁটেনা,
খালে,বিলে সাদা শাপলা। 
তুলতে আসেনা তা কিশোর দলে'রা।

তুমি নেই তাই,
শেষের পরে কর্মব্যস্ত দিবা।
আমোদ আর হর্ষ মনন নিয়া, 
স্বীয় গৃহে আর হয়না ফেরা।

তুমি নেই তাই,
আজ আর হয়না নিশি জাগা।
অপলক নয়নে হয়না গণনা,
রাতের আকাশের যত ধ্রুবতারা।

তুমি নেই তাই,
ভুবনে আজ বসন্ত পবন বহেনা। 
গাত্রখানি মোর পায়না ছোঁয়া,
একটু খানি ফাগুন হাওয়া।

তুমি নেই তাই,
উদাসী বিকেলের গোধূলি বেলা,
নিয়ে মম শিশির সিক্ত পা দুখানা, 
নদীর তীরে হয়না হাটা।

তুমি নেই তাই,
আজ আর করতে হয়না,
অকৃত্রিম কোন ছলা
আর অভিমানীর মান ভাঙা।

তুমি নেই তাই,
হাস্য বদন মেঘে ঢাকা।
আজ আর হয়না দেখা,
অনুরাগ মিশ্রিত কলা।

তুমি নেই তাই,
তুমি আছ আজ সহসা,
অন্তরাত্মা'র সবটুকু নিয়া,
হয়ে মায়াবী ছায়া।

তুমি নেই তাই,
আমিও আজ হয়েছি ছায়া!
ছেড়েছি যত,মানিনি বাঁধা,
ভুলেছি সব মিছে মায়া!


এ জাতীয় আরো খবর